৫ আগস্ট ২০২৩


কোম্পানীগঞ্জ যুবদল নেতার শয্যা পাশে হাকিম চৌধুরী

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক অসুস্থ সাজ্জাদ হোসেন দুদুকে দেখতে যান গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী।

তিনি শুক্রবার (৪ আগস্ট) রাত ১০ টার দিকে অসুস্থ হলে সাজ্জাদ হোসেন দুদুকে সিলেট মহানগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ দুদুকে দেখকে তার পাশে ছুটে শয্যা পাশে যান নেকৃবৃন্দ। এ সময় তারা দুদুর পাশে কিছু সময় অবস্থান করেন । দুদুর চিকিৎসার খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন প্রমুখ

শেয়ার করুন