১৫ অক্টোবর ২০২৩


জমিয়তে তালাবার উদ্যোগে সিরাত কনফারেন্স

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : জমিয়তে তালাবা বাংলাদেশের উদ্যোগে পবিত্র সিরাত কনফারেন্স অনুষ্ঠিত। শনিবার (১৪ অক্টোবর) সিলেটের কানাইঘাট উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এক বর্ণিল আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

জমিয়তে তালাবার কেন্দ্রীয় সভাপতি মাওলানা জুনায়েদ শামসির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল মাহমুদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফ আহমদ ও জেলা সাধারণ সম্পাদক মৌ.মিজান নুরির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সিরাতুন্নবি (সা.) নিয়ে আলোচনা করেন শায়খুল হাদিস শামছুদ্দীন দুর্লভপুরি,মাওলানা মাহবুব সিরাজি,ক্বারী হারুনুর রশীদ চতুলি,মাওলানা আবুল হোসাইন চতুলি,মুফতি ইয়াহইয়া শহিদ,মাওলানা আলামিন হাসান নাহিদ,মাওলানা নুমান,মাওলানা রশীদ,মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা নবিজীবনের বিভিন্ন দিক তুলে বলেন,সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক রহমাতুল্লিল আ’লামীন (সা.)। মানবজীবনের সর্বক্ষেত্রে নবিজির আদর্শ বাস্তবায়ন অনিবার্য। সিরাতুন্নবি চর্চায় জমিয়তে তালাবার অনবদ্য আয়োজনের ভূয়সী প্রশংসা করে বক্তারা জমিয়তে তালাবাকে এরকম আরও বর্ণাঢ্য আয়োজনের জন্য উৎসাহ প্রদান করেন। তারা জমিয়তে তালাবার দাওয়াতকে দেশের সকল ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

10 জন লোক, মঞ্চ এবং টেক্সট-এর একটি ছবি হতে পারে

সিরাত কনফারেন্সে ১৪ জন মাদরাসাছাত্রকে সিরাতুন্নবি প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ী পুরস্কার প্রদান করা হয়। এর আগে রবিউল আউয়াল মাসজুড়ে জমিয়তে তালাবা পবিত্র সিরাতুন্নবি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করে। ১৭০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ফটোর কোনো বিবরণ নেই।

প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন গাছবাড়ি মজাহিরুল উলুম মাদরাসাছাত্র দিলাওয়ার হোসাইন, দ্বিতীয় স্থান লাভ করেন হরিপুর বাজার মাদরাসাছাত্র সারওয়ার হোসাইন খালেদ এবং মাদরাসাতুল হুদা সাদারপাড়ার সিলেট-এর মাশহুদ আল হাবিব তৃতীয় স্থান লাভ করে বিজয়ী হন।

এছাড়া আরও ১১ জনকে বিশেষ পুরস্কারসহ অংশগ্রহণকারী সকলের জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

এএস //স.বি // আতারা

শেয়ার করুন