৮ নভেম্বর ২০২৩


মধ্যনগরে ভুট্টা চাষের উদ্বোধন

শেয়ার করুন

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধর্মপাশার সার্বিক সহযোগিতায় ২০০ বিঘা জমিতে ভুট্টা চাষের শুভ উদ্বোধন করে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে হাতপাঠন গ্রামে উদ্বোধনের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী স্থাপন ও উদ্বুদ্ধ করনের মাধ্যমে ভুট্টা চাষ সম্প্রসারণের শুভ উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।কৃষি প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা আকমল হোসেন’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমেদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বনির্ভর লাইভ স্টোক’স কোম্পানি লিমিটেডর চেয়ারম্যান সুভাষ সরকার,কৃষক গ্রুপের সদস্য লিটন সরকার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নলিনীকান্ত আদিত্য খোকন।

এসময় প্রধান অতিথি জানান প্রতিটি উদ্দোক্তাকে স্বনির্ভর করতে বাংলাদেশ সরকার সর্বদাই পাশে থেকে সবধরনের সহায়তা করে আসছেন। এবং কৃষকদের স্বাবলম্বী করতে কৃষিতে সবধরনের সেবা অব্যাহত থাকবে।

শেয়ার করুন