৩ নভেম্বর ২০২৩


সোমবার বালাগঞ্জ আসছেন ওবায়দুল কাদের

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের প্রচেষ্টায় বড়ভাঙ্গা নদী‌তে ১২৮ কো‌টি টাকা ব‌্যয়ে দু’‌টি ব্রীজের ভিত্তিপ্রস্তরস্থাপণে বালাগঞ্জ আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় তিনি বালাগঞ্জে আসবেন। ভিত্তিপ্রস্তরস্থাপণ শেষে সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওবায়দুল কাদের এমপি।

বিষয়টি আজকের সিলেট’কে নিশ্চিত করেন সিলেট -৩ আসনের সাংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি। জনসভায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি।

আজকের সিলেট ডটকম / জেকেএস / ঘ. ১১.২৭

শেয়ার করুন