১২ অক্টোবর ২০২৩


শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

শেয়ার করুন

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে সুজন মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকার শাহিন মিয়ার পুত্র।

পুলিশ সুত্রে জানা গেছে, চট্রগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় পৌছলে সুজন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

আজকের সিলেট / জনি কান্ত শর্মা

শেয়ার করুন