১০ অক্টোবর ২০২৩


যুবদলনেতা মরতুজের মাতৃবিয়োগ : সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মরতুজ আহমদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। মঙ্গলবার (১০ অক্টোবর) আজকের সিলেটকে পাঠানো  যৌথ এক  বিজ্ঞপ্তিতে মরহুমার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

যৌথ শোকবার্তায় জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন বলেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলনেতা মরতুজ আহমদের মরহুমা মাতা তার আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী পরিবারের একজন শুভাকাঙ্ক্ষিকে হারালাম। আল্লাহ পাক- মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার পরিবারকে ধৈর্য
ধারণের তাওফিক দিনি ।

এএস //স.বি // আতারা

শেয়ার করুন