১২ অক্টোবর ২০২৩


হবিগঞ্জে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন (২৭) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে হবিগঞ্জ শহরের ২ নম্বর পুল এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন বানিয়াচং উপজেলার দোয়াখানী নতুন বাজার এলাকার নুর আলমের পুত্র।

জানা গেছে, হবিগঞ্জ শহরের ২ নম্বর পুল এলাকার সিপাহশালার সৈয়দ নাছির উদ্দিন একাডেমির সামনে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সিএনজিটি রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হন।

এএস // শাহ আলম // আতারা

শেয়ার করুন