১১ অক্টোবর ২০২৩


দোয়ারাবাজারে নবাগত ইউএনও নিগারের যোগদান

শেয়ার করুন

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে যোগদান করলেন নেহের নিগার তনু। বুধবার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন তিনি । নিগার বিদায়ী (ইউএনও) আরিফ মোর্শেদ মিশু-এর স্থলাভিষিক্ত হলেন ।

দোয়ারাবাজার (ইউএনও) অফিস সূত্রে জানা গেছে,গত ৪ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী (এনডিসি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নেহের নিগার তনুকে দোয়ারাবাজার উপজেলার ইউএনও পদে পদায়নের আদেশ দেওয়া হয়। পরে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব প্রদান করা হয়।

নরসিংদী জেলার এই কৃতি সন্তান ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। তিনি এর পূর্বে বরিশালের আগৈলঝাড়া উপজেলা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন ও ঢাকায় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্বরত ছিলেন।

এএস // মাশুক // আতারা

শেয়ার করুন