সুনামগঞ্জ সদর প্রতিনিধি: সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যা ও বিশ্বে চলমান করোনা মহামারীতে খেটে-খাওয়া মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়।
এ অবস্থায় খাদ্য সঙ্কটের মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন হিজড়া সম্প্রদায়। এমনিতেই কর্মহীন এই গোষ্ঠি। তাছাড়া তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করে না কেউ। এ জন্যই বিভিন্ন ছোট পেশায় জড়িতদের চেয়ে অনেক বেশি কষ্টে আছেন এ সম্প্রদায়।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালীতে হিজড়াদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসন। শুকনো খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা সহ অনেকে।