২৪ অক্টোবর ২০২৩


সুনমাগঞ্জে হবে বিমানবন্দর

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

ছাতক সংবাদদাতা : আগামীতে আবার নির্বাচিত হতে পারলে সুনামগঞ্জে বিমানবন্দর হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন,পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেলসহ বড় বড় মেগা প্রকল্পগুলো আ. লীগ সরকারের হাত ধরে-ই হয়েছে ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ছাতকের গোবিন্দগঞ্জে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে এ ইশতেহার জানান তিনি ।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম, ছাতক সার্কেল সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, শিক্ষক মুস্তাক আহমদ, ব্যাবসায়ী মুহিবুর রহমান, খালেদ্দুজামান, জাহাঙ্গীর আলম প্রমুখ ।

এএস // আতারা

শেয়ার করুন