৯ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : একদিনের সংক্ষিপ্ত সফরে পুণ্যভুমি সিলেটে এসেছেন রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানা। সোমবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেটে আসেন তিনি।
জানা গেছে,হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)- এর মাজার জিয়ারত করতে তাঁর এ সফর।
সফর শেষে সোমবার বিকাল ৫টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকায় ফিরে যাবেন তিনি ।
এএস// আতারা