১ এপ্রিল ২০১৮
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারের কাছে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে থ্রি-হুইলার চাপায় লুৎফুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। নিহত লুৎফুর রহমান বানিয়াচং উপজেলার কদুপুর নোয়াগাঁও গ্রামের মৃত কাজী মদরিছ মিয়ার ছেলে।
শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি ইমা (থ্রি-হুইলার) লুৎফুর রহমানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা লুৎফুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
(আজকের সিলেট/১ এপ্রিল/ডি/এমকে/ঘ.)