১৩ এপ্রিল ২০২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের ইসলামগঞ্জ (বুধবারী) বাজারের দক্ষিণে ধলাই নদীর কালা পাথর বাঁধ এলাকা থেকে নুর উদ্দীন (২৬) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় ইউনিয়নের উত্তর ঢালার গ্রামের আবু তাহেরের ছেলে।
বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, স্থানীয়রা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে নুর উদ্দিনের লাশ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কেউ যুবককে ছুরিকাঘাত করে নদীতে ফেলে দিয়েছে।