৮ অক্টোবর ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১কেজি গাঁজাসহ ৩গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। শনিবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
আটকৃতরা হলেন, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত জুনাব আলীর পুত্র আবজল হোসেন (৫০),মৃত রহমত আলীর পুত্র আজম আলী (২৫) ও দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র খলিল মিয়া (২৮) ।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, আটক তিন গাঁজা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
এএস // মাশুক // আতারা