১ এপ্রিল ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে রিপন মিয়া (১৭) নামে এক ব্যবসায়ীকে মাথায় আঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত রিপন মিয়া পাগুরিয়া গ্রামের কাছন মিয়ার ছেলে।
শনিবার দিবারগত রাতে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের পাগুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে ওয়াপদা বাঁধের উপর রিপনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শনিবার রাতে দোকান বন্ধ করে এর ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি। রবিবার সকালে তার বাবা দোকানে দিয়ে দেখতে পান ভেতর রিপনের মরদেহ পড়ে আছে।
পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার এসআই মো. তফাজল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রিপনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে দোকানের ভেতর তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
(আজকের সিলেট/১ এপ্রিল/ডি/এমকে/ঘ.)