৬ ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আজ সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল এই দুই তারকার। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে পৌঁছেছেন অতিথিরা।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, কিয়ারা ও সিদ্ধার্থের বিয়েতে যোগ দিতে মুম্বাই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন করণ জোহর, শাহিদ কাপুরের মতো তারকারা।
এরই মধ্যে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ পাল্টে গেছে। আজ নশ আগামীকাল মঙ্গলবার বিয়ে করছেন সিদ্ধার্থ ও কিয়ারা জুটি।
বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরে সাত পাকে বাঁধা পড়তে চান কিয়ারা-সিদ্ধার্থ। বিয়েতে নিমন্ত্রিত ব্যক্তির সংখ্যা ১০০ জন।