৬ অক্টোবর ২০২৩
জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল টুর্নামেন্ট – ২০২৩ এর পুরস্কার গ্রহন করলো আজকের সিলেট। ছবি- সোহেল মিয়া।
নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল টুর্নামেন্ট – ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার গ্রহন করলো সিলেটের প্রথম নিবন্ধিত পোর্টাল আজকের সিলেট। শুক্রবার (৬ অক্টোবর) রাত ৮ টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশের সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন লন্ডন ব্যুরো অব ক্যামডেনের মেয়র নাজমা রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ,চেম্বারের পরিচালক হুমায়ুন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ ও তাপস দাস পুরকায়স্থ।পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে, লন্ডন ব্যুরো অব ক্যামডেনের মেয়র নাজমা রহমান এর হাত থেকে পুরস্কার গ্রহন করেন আজকের সিলেট এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী।
এময় উপস্তিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের ইসি কমিটির সদস্য ও সদস্যগণ, এছাড়া আজকের সিলেট এর স্টাফ রিপোর্টার শিপন চন্দ জয়, জনি কান্ত শর্মা, স্টাফ ফটো সাংবাদিক মোহম্মেদ সোহেল মিয়া, শাওন চৌধরী প্রমুখ।
উল্লেখ্য, সিলেট জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল টুর্ণামেন্টে ২০২৩ এর সেমিফাইনাল ম্যাচে রাত ৮ টায় আজকের সিলেট মুখোমুখি হয়েছিলো দৈনিক একাত্তরের কথা’র।
আজকের সিলেট এর ষ্টাইকার ছয়ফুল আলম অপু’র দেওয়া গোলে ১-০ তে এগিয়ে ছিলো আজকের সিলেট।
দ্বিতীয়ার্ধের খেলার মাত্র ১মিনিট বাকি থাকতে ১টি বল এসে লাগে আজকের সিলেট এর সম্পাদক ও খেলার অধিনায়ক রজত কান্তি চক্রবর্তী’র হাতে। রেফারি সাথে সাথেই পেনাল্টির বাঁশী।এ যেন নিয়তির পরিহাস। স্বপ্ন ভঙ্গের বেদনা আজকের সিলেট শিবিরে। একাত্তরের কথা পেনাল্টি তে গোল শোধ করে ১-১ তে সমতায় আনে। খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইব্রেকারে একাত্তরের কথা জয়ি হলে আজকের সিলেট সেমিফাইনাল থেকে বিদায় নেয়।
আজকের সিলেট / শিপন চন্দ জয় / জেকেএস ( জনি কান্ত শর্মা)