৬ অক্টোবর ২০২৩
নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডরে ঘটনা ঘটে। শুক্রবার সকালে নবীগঞ্জ শহরের উসমানী রোডে চৌদ্দ হাজারী মার্কেটের একটি কাপড়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, শুক্রবার সকালে সকালে হঠাৎ করেই মা ক্লথ স্টোর নামক কাপড়ের দোকানে আগুণের লেলিহান শিখা দেখতে পান দোকানের স্বত্বাধিকারী সন্তোষ দেবের বড় ছেলে পলাশ দেব। পরে তা মুহুর্তের মধ্যেই চার দিকে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ, স্থানীয়দের সহায়তায় ঘন্টাখানেকের প্রচেষ্ঠায় আগুণ নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
পলাশ দেব, অগ্নিকান্ডে আমাদের প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে গেছে। এতে আমাদের অন্তত ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার (ওসি) মোঃ মাসুক আলী।
আজকের সিলেট / জেকেএস (জনি কান্ত শর্মা)