৫ অক্টোবর ২০২৩
ডেস্ক রিপোর্ট:
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাহাত আব্দুস সাঈদের পিতা আব্দুস সালাম (বলন) মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের উত্তর গাংকুল গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উনার মৃত্যুতে গভীরভাবে শোক দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।
তিনি এক শোকবার্তায়, শোকহত পরিবারের সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
আজকের সিলেট / জেকেএস ( জনি কান্ত শর্মা)