৫ অক্টোবর ২০২৩


অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত : কুলাউড়ায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার জরিমানা

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ অক্টোবর) বিকেলে কুলাউড়া পৌর শহরের একটি রেস্টুরেন্ট ও বিশুদ্ধ পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই তৈরি করে বাজারজাত করায় পৌর শহরের উত্তর বাজারস্থ আল মদিনা রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা এবং সান ড্রিংকিং ওয়াটারকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এ ছাড়াও পেট্রোল পাম্প ও বিভিন্ন দোকানে ওজন যন্ত্র পরীক্ষা করে সতর্ক করা হয়। অভিযানকালে তার সাথে ছিলেন বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমন সাহাসহ থানা পুলিশের একটি দল।

এএস // আতারা

শেয়ার করুন