৫ অক্টোবর ২০২৩


যে কারণে সমবয়সীদের প্রেম টিকে বেশি

শেয়ার করুন

 

 

লাইফস্টাইল ডেস্ক : প্রেম,ভালবাসা,বিয়ে — জীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবনে সুখ চাই তো প্রেম চাই। প্রেমহীন জীবন কখনো সুখের দেখা পায় না। অনেকে বিয়ের পরে প্রেম করেন স্ত্রীর সঙ্গে। দাম্পত্য জীবনকে রাঙিয়ে তোলেন।কেউ আবার বিয়ের আগেই প্রেম করেন। বর্তমানে সমবয়সীদের মধ্যে প্রেম সম্পর্কের বিয়ে বেশি দেখা যায়। বেশিভাগ ক্ষেত্রে স্কুল বা কলেজ থেকে পরিচয়, প্রেম — পরবর্তীতে তা গড়ায় বিয়ের মতো সিদ্ধান্তে ।পাশাপাশি চলতে গিয়ে একে অপরকে চেনা-জানা হয়। ধীরে ধীরে মনের মিল হতে থাকে।একটা সময় মনে হয়, এই মানুষটিই আমার জন্য বেশি পারফেক্ট। দেখা যায়, তুলনামূলকভাবে সমবয়সীদের মধ্যেই প্রেম বেশি টিকে থাকে। তাদের ভালবাসা গভীর হয়। তবে সমবয়সীদের প্রেমে ঝগড়াঝাটি বা মনোমালিন্য হয় না,এমন কিন্তু নয়।মান-অভিমান সম্পর্ককে গতিশীল রাখে। সমবয়সীদের মধ্যে প্রেমের সম্পর্ক বেশি টিকে থাকার কিছু কারণ রয়েছে—

পাশাপাশি বেড়ে ওঠা

পরস্পর পাশাপাশি পরিবেশে বেড়ে ওঠার স্বাদ ভিন্নরকম। বন্ধুত্বপূর্ণ পরিবেশে বেড়ে উঠলে একে অন্যের সম্পর্কে সহজেই বুঝতে পারা যায়।জীবনের চাহিদা জানা যায়। পরস্পরের কাছ থেকে শেখাও যায় অনেককিছু। তবে এই চলার পথ যে সবসময় মসৃণ হবে তা কিন্তু নয়। বরং অনেকসময় উথ্থান-পতনের মধ্য দিয়েও অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হয়।

সমবয়সীদের প্রেম বেশি টেকে! | SUN NEWS BANGLADESH

সন্দেহপরায়ণতা কম থাকে

দেখা গেছে সমবয়সীদের মধ্যে সন্দেহপরায়ণতা কম থাকে। সমবয়সী হলে একসঙ্গে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। একসঙ্গে আড্ডা দেওয়া, নিজের তৈরি খাবার ভাগ করে খাওয়া, পছন্দে বই কিংবা সিনেমা নিয়ে আলাপ করা- সব মিলিয়ে সম্পর্কে এক ধরনের স্বচ্ছতা থাকে। । পরস্পরের হাত ধরে তারা অনেক কঠিন বাধাও জয় করে নেয়।ফলে তাদের ভালবাসা টিকে থাকে।

সহজে বুঝতে পারা

বয়সের ব্যবধান অল্প থাকায় একে অপরকে বুঝতে পারা সহজ হয়। পরস্পরের মানসিকতা সম্পর্কে ধারণা থাকে।দুজনের মাঝেই শ্রদ্ধাশীলতা পরিলক্ষিত হয়। যে কারণে নানা বিষয় নিয়ে ছোটখাট ঝগড়া হলেও খানিক্ষণ পরই আবার ঠিক হয়ে যায়। মান-অভিমান দীর্ঘ সময় ধরে চলে না।যে কারণে ভালোবাসা টিকে থাকে।

৫ বছরের প্রেমের বিয়ে কেন ৫ মাসেই ভেঙে যায়? | প্রথম আলো

 

ভুল স্বীকারের মানসিকতা

মানুষ মাত্রই ভুল। ভুল মানুষের সহজাত ধর্ম। প্রত্যেকেরই কিছু না কিছু ভুল থাকে। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে নিজেকে এগিয়ে নেওয়া যায়। নিজের ভুল স্বীকার করার মধ্যে লজ্জার কিছু নেই।যারা নিজেদের ভুল সহজেই স্বীকার করে নেয়,ভবিষ্যতে তারাই বেশি সফল হয়। সমবয়সীদের মধ্যে এই মানসিকতা বেশি দেখা যায়। ভুল করলেও তা সহজে স্বীকার করে নেয় এবং ক্ষমা চায়। যে কারণে ভালোবাসা টিকে থাকে।

পরস্পর পাশে থাকা

দু’জন সমবয়সী হওয়াতে চাহিদার ধরনটাও কাছাকাছি হয়ে থাকে।সঙ্গী ঠিক কী চাইছে তা অপরজনের বুঝতে সহজ হয়।পরস্পরের চাওয়া-পাওয়া সম্পর্কে দুজনের ধারণা থাকে। প্রিয় মানুষটির স্বপ্ন পূরণ করা তখন আরও সহজ ও আনন্দের হয়। দু’জন মিলে সুন্দর আগামী গড়ে তোলা যায়।

এএস // আতারা

শেয়ার করুন