৪ অক্টোবর ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বুধবার দুপুরে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সচেতন নাগরিক সমাজ এই মানবন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বেলার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন- বাপার মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যক্ষ ইকবাল, বাপার জেলা সাধারণ সম্পাদক শিব প্রসন্ন ভট্টাচার্য, কবি পুলক কান্তি ধর, সুরঞ্জিত সুরন প্রমুখ।
বক্তারা বলেন, জেলা শহরের মনু নদের দক্ষিণ পাড়ের প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির গাছ কাটা হচ্ছে। নদের পাড়ে লাগানো পঞ্চাশোর্ধ্ব গাছগুলো ব্যক্তিগতভাবে লাগানো হয়েছে বলে কেটে নেওয়া হচ্ছে। এতে করে নদের পাড় ভেঙে যাওয়াসহ পরিবেশের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
উপজেলা প্রশাসন, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ বিষয়টি জানেন না বলে জানা গেছে। এটি দু:খজনক। অবিলম্বে তদন্তপূর্বক গাছ কাটা বন্ধের দাবি জানান বক্তারা।
আজকের সিলেট / জেকেএস (জনি কান্ত শর্মা)