২২ ডিসেম্বর ২০২৩


চুনারুঘাটে ভারতীয় মদসহ যুবক আটক

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭ বোতল ভারতীয় মদসহ শাহজাহান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার গাজিপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের সুন্দর আলীর পুত্র।

শুক্রবার বিকেলে আটককৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার জারুলিয়া জনৈক ফরিদ মিয়ার বাড়ির নিকট ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে জারুলিয়া কয়েকজন মাদক কারবারি বস্তাভর্তি ভারতীয় তেইশ বোতল MAGIC MOMENTS VODKA ও চৌদ্দ বোতল ROYAL STAG DELUXE WHISKY মদ নিয়ে পাচারের অপেক্ষায় ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী পালিয়ে গেলেও ৩৭ বোতল ভারতীয় মদসহ পুলিশ শাহজাহানকে আটক করে।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক এসআই জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন