৪ অক্টোবর ২০২৩


পূজা উপলক্ষে সিলেট জেলা পুলিশের নিরাপত্তা সমন্বয় সভা

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : আসন্ন শারদীয় র্দুগাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা পুলিশের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত । বুধবার (০৪ অক্টোবর) জেলা পুলিশ সুপারের সভাপতত্বি পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আবদুল্লাহ্ আল মামুন বলেন, যারা পূজা উদযাপনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদরেকে কঠোর হস্তে দমন করা হবে । এসময় তিনি সভায় আগত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন,বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র‌্যাব,বিজিবি,আনসার, ফায়ার সার্ভিস,পিডিবি প্রতিনিধগণসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ।

এএস // স.বি // আতারা

শেয়ার করুন