১৭ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেট-৩ আসনে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহাল থাকলেন এমপি হাবিবুর রহমান হাবিব।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য, স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল প্রার্থিতা ফিরে পাওয়া এবং জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতায় এখানে ‘চাপে’ ছিলো নৌকা।
তবে সব ‘আশঙ্কাকে’ দূর করে ভাগাভাগির হিসেবে-নিকেস থেকে রক্ষা পেলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এমপি হাবিবুর রহমান হাবিব।