৩ জুলাই ২০২৩
শিপন চন্দ জয় : সিলেট মহানগরীর সাগর দিঘীর পাড় এলাকায় ঢাকা মেট্রো- চ ২০-০৬২১ নাম্বারের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পরে যায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়র নি। সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে সাগর দিঘীর পাড় এলাকার শ্মশান ঘাটের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানিয়রা জানান, ভোর রাত সাড়ে ৪টার দিকে বিকট শব্দ শুনেন বাসা থেকে বাহিরে আসেন তারা। মুশলধারায় বৃষ্টি হওয়ায় কেউ সেই সময় মতো বের হননি। সকালে বের হয়ে বৈদ্যুতিক খুঁটির সামনে এলে গাড়িটি পড়ে থাকতে দেখেন তারা। তবে গাড়িতে কে বা কারা ছিলো তা কেউ জানেন না। গাড়িটি বৈদ্যুতিক খুঁটি সাথে ধাক্কার কারণে খুঁটি ভেঙ্গে যায়। যার ফলে এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
কোতোয়ালি মডেল থানার (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, গাড়ির প্রকৃত মালিকের পরিচয় আমরা এখনো জানতে পারিনি। তবে গাড়িটি রেকার করে থানা নিয়ে আসা হচ্ছে।