৩ অক্টোবর ২০২৩


শাকুর মজিদকে নিয়ে সাইক্লোনের লেখক আড্ডা অনুষ্ঠিত

শেয়ার করুন

 

সাহিত্য ডেস্ক : বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত ভ্রমণকাহিনি লেখক, চিত্রনির্মাতা, নাট্যকার, স্থপতি শাকুর মজিদকে নিয়ে সাইক্লোনের লেখকআড্ডা অনুষ্ঠিত । সোমবার (২ অক্টোবর ) সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সিলেট মহানগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে এ আড্ডাআসর অনুষ্ঠিত হয় ।

সাইক্লোনের শিক্ষা সম্পাদক ইছমত হানিফা চৌধুরীর সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আড্ডায় স্বাগত বক্তব্য পেশ করেন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আবদুল বাতিন ফয়সল।


আড্ডার মধ্যমণি শাকুর মজিদ বলেন, কালোত্তীর্ণ লেখকদের কথাই আমরা জানি। কাজেই টিকে থাকতে হলে কালোত্তীর্ণ লেখকদেরকে অতিক্রম করতে হবে। একজন লেখককে তার সমকালীন, তার পূর্বসূরীদের সাহিত্যকর্ম সম্পর্কে জানতে হবে, ধারণা রাখতে হবে। বিশেষ করে পূর্বসূরির ধারাকে অতিক্রম করে, তাদের বৃত্তকে যিনি ভাঙতে পারেন তিনিই সফল এবং কাল তাকে স্মরণ করে। এজন্যে অধ্যয়ন প্রয়োজন । পূর্বসূরিকে জানতে হলে তার লেখা পড়তে হবে । তারপর তাকে ছাড়িয়ে যাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, একজন লেখক বা কোন ব্যক্তি কাউকে লেখক বানাতে পারবেন না। গভীর অধ্যয়ন ও চর্চার মাধ্যমেই একজন লেখকের সৃষ্টি হয়। একজন লেখককে ভাষা সম্পর্কে জ্ঞান রাখতে হবে । শব্দচয়ন,শব্দ ব্যবহারে দক্ষ হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, শাবিপ্রবি’র এডিশনাল রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক কবি ডা. মোহাম্মদ মাশুকুর রহমান, সাংবাদিক-গল্পকার সেলিম আউয়াল, কবি-প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, কবি বাচিকশিল্পী সালেহ খসরু, প্রিন্সিপাল কবি নাজমুল আনসারী, ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার, শাইনি স্টেপস্-এর প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না, লেখক এডভোকেট আবদুল মালিক, চিত্রশিল্পী চুনী চৌধুরী, ঔপন্যাসিক আলেয়া রহমান, লেখক আবদুল হক, কবি নাঈমা চৌধুরী, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমশাদ, শিল্পী বিমান বিহারী বিশ^াস, ছড়াকার জুবের আহমদ সার্জন, ছড়াকার কবির আশরাফ, গীতিকবি ফরিদ আহমদ, সংস্কৃতি কর্মী কয়েস আহমদ সাগর, শিল্পী কুবাদ বখত চৌধুরী, কবি কামাল আহমদ।

এএস // আতারা

শেয়ার করুন