২৯ মে ২০২৩


জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল টুর্নামেন্ট : আজকের সিলেটের টিম ঘোষনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। প্রথম দিন মঙ্গলবার খেলার প্রথম রাউন্ডে ‘গ’ গ্রুপে সন্ধ্যা সাড়ে ৭ টায় টিম আজকের সিলেট মুখোমুখি হবে দৈনিক শ্যামল সিলেট টিমের এবং রাত সাড়ে ১১টা মুখোমুখি হবে জাতীয় দৈনিক টিমের সাথে।

সোমবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে প্রস্তুতি সভা করে  আজকের সিলেট ডটকম এর টিম ঘোষনা করেন প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।

আজলের সিলেট টিম ছাড়াও বিভিন্ন গ্রুপে জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করবে ক-গ্রুপে দৈনিক একাত্তরের কথা, দৈনিক জাগ্রত সিলেট, দৈনিক যুগভেরী। খ-গ্রুপে সিলেট প্রতিদিন, সিলেট ভিউ, দৈনিক শুভ প্রতিদিন এবং গ-গ্রুপে জাতীয় পত্রিকার প্রতিনিধি টিম, টিম আজকের সিলেট ও দৈনিক শ্যামল সিলেট টিম।

আজকের সিলেট টিমে রয়েছেন সম্পাদক রজত কান্তি চক্রবর্তী (অধিনায়ক), মিজান মোহাম্মদ, শাব্বীর আহমদ ফয়েজ, ইয়াহইয়া মারুফ, আহমেদ জামিল, আনোয়ার হোসেন ও মো: ছয়ফুল আলম অপু।

শেয়ার করুন