৩১ মার্চ ২০১৮


মেয়রের আরিফের দু:খ প্রকাশ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে দুদফা কালবৈশাখী ঝড়ে বিদ্যুত লাইন বিপর্যস্ত হওয়ায় নগরীর পানি সরবরাহ কিছুটা বিঘ্নিত হচ্ছে। নগরবাসীর সাময়িক এ অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের(সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

এক বিবৃতিতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, গত দু’দিনের কালবৈশাখী ঝড়ে সিসিকের বিভিন্ন ওয়ার্ডে গাছপালা উপড়ে ব্যাপক ক্ষতি-ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি ও বৈদ্যুতিক খুঁটি। এ কারণে অনেক স্থানে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেও নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ বিঘ্নিত হচ্ছে। যে কারণে নগরীতে পানি সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে। মেয়র জানান, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে সাথে সাথে পানির সমস্যাও লাঘব হয়ে যাবে।

নগরবাসীর সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করে মেয়র বলেন, বিদ্যুৎ ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে বিদ্যুত সরবরাহের কাজ দ্রুত এগিয়ে চলছে। কাজ শেষ হওয়ার সাথে সাথে নগরবাসীকে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ সম্ভব হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন মেয়র।

(আজকের সিলেট/৩১ মার্চ/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন