১৯ সেপ্টেম্বর ২০২৩


সিলেটে আজ থেকে শুরু মাহিন্দ্রা গাড়ীর মেলা!

শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা,বাইপাস রোডে সিলেট জেলায় র‍্যাংগস্ মটরস্ লিমিটেড-এর উদ্যোগে মাহিন্দ্রা গাড়ীর মেলার আয়োজন করা হয়েছে। চলবে ৩দিন বেপি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কর্পোরেশনের (সিসিক) ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন।

এসময় প্রধান অতিথি মোহাম্মদ তৌফিক বকস লিপন বলেন, আজ থেকে শুরু করে ৩দিন ব্যাপী এই মেলা প্রতি বছরে আমাদের এখানে অনুষ্ঠিত হয়। এসময় যারা মেলা থেকে গাড়ি ক্রয় করবেন তারা অনেক সুলভ মূল্যে গড়ী ক্রয় করতে পারবেন। মাহিন্দ্রা সবসময় মানুষের কথা চিন্তা করে গাড়ী বাজারে নিয়ে আসে।

নগরবাসীর পক্ষ থেকে সিলেট জেলায় র‍্যাংগস্ মটরস্ লিমিটেড’কে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, চালকরা প্রশিক্ষণ ও অসচেতনতার জন্য সড়ক দূর্ঘটনার কবলে পরেন। অনেক সময় ঘুম চোখে ও মোবাইল ফোনে কথা বলে চালক’রা গাড়ী ড্রাইভিং করে এতে অনেক দূর্ঘটনা ঘটে। তাই আমি চাই এই মেলা থেকে যারা গাড়ি ক্রয় করবে চালকদের তাদের জন্য যাতে মাহিন্দ্রা কর্তৃপক্ষ একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেন।

 

সিলেট জেলায় র‍্যাংগস্ মটরস্ লিমিটেড সূত্রে জানা যায়, আজ থেকে শুরু করে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। সিলেট জেলায় র‍্যাংগস্ মটরস্ লিমিটেড-এর উদ্যোগে মাহিন্দ্রা গাড়ীর এ মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় সবার উপস্থিতি একান্তভাবে কামনা করেন সিলেট জেলা র‍্যাংগস্ মটরস্ লিমিটেড কর্তৃপক্ষ।

মেলা অথবা গাড়ী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে- ০১৯৫৫-৫৬১৭৬৯ এই নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানান তারা।

মুহাম্মদ জাহিদ হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন। এতে আরও উপস্তিত ছিলেন, বিদ্যুৎ কান্তি সেন, আমিনুল ইসলাম, অলক কান্তি দও, শেখর ধর, মরতুজা হোসেন, মোহাম্মদ রাজিব সরকারসহ প্রমুখ।

শেয়ার করুন