১৯ সেপ্টেম্বর ২০২৩
শমসের মবিন
ডেস্ক রিপোর্ট :
সিলেটের শমশের মবিন চৌধুরীকে চেয়ারপারসন ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে মহাসচিব করে ২৭ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে নতুন নিবন্ধিত রাজনৈতিক দল ‘ তৃণমূল বিএনপি’। এছাড়া দলটির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা দলের নির্বাহী চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় সম্মেলন ও কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে কে এম জাহাঙ্গীর মজমাদারকে কো-চেয়ারপারসন এবং মেজর হাবিবুর রহমান, মোখলেছুর রহমান ফরহাদী, দীপক কুমার পালিত, মেনোয়াল সরকার ও সালাম মাহমুদকে ভাইস চেয়ারপার্সন নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া মো. আক্কাস আলী খানকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট মাসুদুর রহমান, ফয়েজ চৌধুরী, তালুকদার জহিরুল হক ও রোকসানা আমিন সুরমাকে জয়েন্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।
এএস // আতারা