৩০ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব সংবাদদাতা : শুধু এ প্লাস পেলেই মেধাবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন (এমপি )। শনিবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।
তিনি বলেন, এ প্লাস প্রাপ্তকেও ভর্তির জন্য পরীক্ষা দিতে হয়। সেখানে এ প্লাস পায়নি, তারাও ভর্তির সুযোগ পায়। এ প্লাস না পেলেও মেধাবী হয়। মেধাবী হতে পড়াশোনা করতে হবে।
শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রবণতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তোমরা বিদেশ যাবে, তাতে আপত্তির কিছু নেই। কিন্তু যোগ্যতা অর্জন করে যেতে হবে। যাতে বিদেশ গেলে মর্যাদার সাথে কাজ করতে পারো।’
উল্লেখ্য, অনুষ্ঠানে ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত প্রাথমিক থেকে মাধ্যমিকে বৃত্তিপ্রাপ্ত ২৪৭ জন, বার্ষিক প্রতিযোগিতায় ২৬৩ জন এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৫৩ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অভিভাবকদের মধ্যে প্রতিযোগিতায় ১২ জনকে পুরস্কৃত করা হয়েছে।
এএস // আতারা