১ মে ২০২৩


স্মার্ট ও আধুনিক ওয়ার্ড গড়তে চান রুহেনা খানম মুক্তা

শেয়ার করুন

মোঃ ফারুক মিয়া : সিলেট সির্টি করপোরেশনে চলছে নির্বাচনে হাওয়া প্রার্থীরা চালাচ্ছেন তাদের নিজেদের প্রচার প্রচারণা। সিলেট সির্টি করপোরেশনের সংরক্ষিত মহিলা আসনে মহিলা কাউন্সিলররা চালাচ্ছেন তাদের প্রচারণা। ১০,১১,১২ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক মহিলা কাউন্সিলর রুহেনা খানম মুক্তার সাথে কথা হয় “চায়ের কাপে ভোটের ঝড়” এর। তখন তিনি বলেন বিগত ২৫ বছর ধরে মানুষের পাশে থেকেছেন এবং সামাজিক কাজের মাধ্যমে ওয়ার্ড বাসীদের পাশে ছিলেন।

সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তিনি মানুষের পাশে ছিলেন বিধায় ওয়ার্ড বাসী সহ আশে পাশের অনেকেই চাচ্ছেন তিনি কাউন্সিলর পদে দাঁড়ানোর জন্য। আর তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার মূল কারণ হচ্ছে, জনগণের উন্নয়নে ও ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চান। ১০,১১, ১২ নং ওয়ার্ডকে একটি স্মার্ট ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলতে চান। এই ওয়ার্ডের মানুষের ভালোবাসার মূল্যায়ণ করতে চান।

রুহেনা খানম মুক্তা কাউন্সিলর থাকা কালীন সময়ে ওয়ার্ডের উন্নয়নে কাজ করেছেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে ড্রেনের কাজ করেছেন শ্রমিকদের সাথে। যে স্থানে অন্ধকার ছিল সে সব জায়গায় লাইটিং এর ব্যবস্থা করেছেন সিলেট সির্টি করপোরেশনের সাথে কথা বলে। তিনি আরও বলেন রাস্তা ঘাটের উন্নয়নে আনি কাজ করেছি কারণ আমি ওয়ার্ডকে সন্তানের ভালোবেসেছি। মশক নিধনে আমি কাজ করেছি। আমি কাউন্সিলর থাকা কালীন জনগণের কল্যাণে এবং উন্নয়নে কাজ করেছি। যে যখন আমাকে ডেকেছেন তকনি আমাকে পাশে পেয়েছেন।

করোনাকালীন সময়ে মানুষের বাসায় বাসায় গিয়ে জনসচেতনতা মূলক কাজ করেছি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। আর বন্যার সময় নিজে রান্না খাবার করে আশ্রয় কেন্দ্রে বিতরণ করেছি। অনেককে নৌকা দিয়ে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছি। এগুলো আমার একটা সামাজিক কর্মকান্ড ছিল। আমি আমার ওয়ার্ড বাসীর
ভালোবাসায়,থাকতে চাই। তারা যদি আমাকে কাউন্সিলর হিসেবে যোগ্য মনে করে অবশ্যই আমাকে নির্বাচিত করবে।

ওয়ার্ডের মূল সমস্যা নিয়ে তিনি বলেন, এখানে বড় একটি সমস্যা হচ্ছে ড্রেন, কার্লবার্ডের সমস্যা রয়েছে সরকার যথেষ্ট পরিমাণ বাজেট বরাদ্দ দিয়েছে সিলেট সির্টি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের জন্য কিন্তু বাজেট অনুযায়ী কাজ গুলো সম্পন্ন হয় নি। অনেক স্থান অন্ধকার যেখানে লাইটের ব্যবস্থা নেই। যার ফলে ওয়ার্ড বাসীর সমস্যা হচ্ছে।

আমি যদি নির্বাচিত হই লাইটিং এর ব্যবস্থা করব, ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করব, কিশোরগ্যাংয়, সন্ত্রাস মুক্ত করতে আমি আমার কাজ চালিয়ে যাব। মশক নিধন সহ সকল ধরনের সমস্যা সম্পূর্ণ রুপে কাজ করার চেষ্টা করব। তরুণ, যুবকরা খারাপ কাজে যাতে জড়িত না হয় সেজন্য খেলাধুলা, সামাজিক সংগঠনের ভালো কাজের মাধ্যমে দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনতে হবে যেন জনগণের কল্যাণে তারাও কাজ করেন। যারা মাদকের সাথে জড়িত ভালোবাসা স্নেহ দিয়ে তাদেরকে আমরা ভালো পথে ফিরিয়ে আনব।

সর্বশেষ ওয়ার্ড বাসীর উদ্দেশ্য রুহেনা খানম মুক্তা বলেন, সবাই আমাকে ভালোবাসে কেউ বোন হিসেবে, মেয়ে হিসেবে, আমাকে সন্তানের মত দেখে তারা অবশ্যই তাদের যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন। আর আমিও আশাবাদী আমার ওয়ার্ড বাসী ২১জুন রাতে নির্বাচনের জয়ের মালা আমার গলায় পড়াবেন। একটি স্মার্ট ও আধুনিক ওয়ার্ড গড়ার জন্য।

শেয়ার করুন