৯ এপ্রিল ২০২২


হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ সম্ভব নয় : পরিকল্পনামন্ত্রী

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : হাওরে স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, এ বছর প্রধান কাজ ধান ঘরে তোলা। পরের বছর বাঁধের কাজ আরও ভালোভাবে করতে হবে। হাওরে স্থায়ী বাঁধ সম্ভব নয়। প্রতি বছরই কিছু কাজ করতে হবে। গত কয়েকদিন সুনামগঞ্জের কৃষকদের জন্য বিপজ্জনক ছিল। প্রথম ধাক্কা সামলানো গেছে। এই ধাক্কায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার এসব কৃষকদের পাশে দাঁড়াবে। ইতোমধ্যে সরকারি সহায়তা প্রশাসনের কাছে পৌঁছেছে। এই সহায়তা সহায়তা দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাতে হবে ।

শনিবার দুপুরে সুনামগঞ্জের দেখার হাওরের ঝুঁকিপূর্ণ আসানমারা বেড়িবাঁধ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, কোন কৃষক কী পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছেন তা জেলা প্রশাসন ও কৃষি বিভাগ মিলে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের খুঁজে সহায়তা দেবেন। তবে কোনো অনিয়ম যাতে না সে ব্যাপারে সরকার সর্তক অবস্থানে রয়েছে। হাওরে স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা সম্ভব না। এ বছর প্রধান কাজ ধান ঘরে তোলা। পরের বছর বাঁধের কাজ আরও ভালোভাবে করতে হবে। হাওরে স্থায়ী বাঁধ সম্ভব নয়। প্রতিবছরই কিছু কাজ করতে হবে।

তিনি বলেন, আগামী দুদিন বৃষ্টিপাতের আশংকা আছে। এ সময় হাওররক্ষা বাঁধগুলোকে নীবিড় তদারকিতে রাখতে হবে। একইসঙ্গে দ্রুত ধানকাটা সারতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।

শেয়ার করুন