১৮ অক্টোবর ২০২২
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মো. বদরুল ইসলাম (২৪) নামে এক ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলার লামাকোটাপাড়া গ্রামের মো. হারিছ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত ইউনিয়নের পাকড়ী এলাকায় রাস্তার পাশে বন্ধ রাখা ট্রাকের পিছনে বেপরোয়া গতির ডিআই ট্রাকগাড়ী ধাক্কা দিলে দূর্ঘটনার স্বীকার হয়। স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় তাকে সিলেট এমএজি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষনা করে।
জৈন্তাপুর মডেল থানার ওসিগোলাম দস্তগীর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।