৯ জুন ২০২৩


আখালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর আখালিয়া এলাকায় মোটরসাইকের দুর্ঘটনায় দুই কিশোর আহত হয়েছেন। আহতরা হলেন- মহানগরীর নগরীর লামাবাজার বিলপারে নাসির মিয়া ছেলে ফাহিম (১৮) ও মিলন মিয়ার ছেলে তানভীর (১৫)। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপোতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে আখালিয়াস্ত বিজিবি ক্যাম্পের ২নং গেইট সামনে রাস্তার বাঁকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে।

জানা য়ায়, বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে আখালিয়াস্ত বিজিবি ক্যাম্পের ২নং গেইট সংলগ্ন রাস্তার বাঁক পেরোনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন