১৬ মার্চ ২০২৩


ধর্মপাশায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান

শেয়ার করুন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নে আব্দুল রশিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনীন্দ্র চন্দ্র তালুকদার ও সদস্য গোলাম আজহারুল ইসলাম এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, প্রধান বক্তা ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবীর, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল, সঞ্জয় রায় চৌধুরী, মোকারম হোসেন, গোলাম ফরিদ খোকা, নাসরিন সুলতানা দিপা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন