২৬ সেপ্টেম্বর ২০২৩
সাকিব-তামিম ইস্যুতে উত্তাল ক্রিকেট দুনিয়া। বিশ্বকাপ দল ঘোষণার আগেরদিন (সোমবার) থেকেই ভিন্নরকম নাটকে মুখর বাংলাদেশ ক্রিকেট। এমন অবস্থায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কিছু সময় পরই বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে। ঠিক তার আগে বিসিবিতে দেখা গেল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেন মাশরাফি। এরপর মিনিট ত্রিশেক পরেই বিসিবিতে আসেন সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা হচ্ছে সাকিব- তামিম ইস্যুতেই বিসিবিতে হাজির মাশরাফি ।
বিসিবি ভবনে মাশরাফি প্রবেশ করার পরপরই দুই নির্বাচক হাবিবুল বাশার এবং আব্দুর রাজ্জাক সুমনের সঙ্গে তাকে কথা বলতে দেখা গেছে। জানা গেছে, কিছুক্ষণ পর মাশরাফির সঙ্গে বৈঠক করবেন পাপন এবং ইস্যুটা চলমান সাকিব-তামিম দ্বন্দ্ব।
এএস // আতারা