২১ ডিসেম্বর ২০২৩


নির্বাচনি ইশতেহার : ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এ স্লোগান নিয়ে করা ইশতেহারে রয়েছে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, দুর্নীতি ও অর্থপাচার রোধ, চলমান বাস্তবতায় কর্মসংস্থান, বিকেন্দ্রীকরণ, বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা।

বৃহস্পতিবার দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ ইশতেহার ঘোষণা করেন।

সারা বছর সরকারবিরোধী বক্তব্য দিয়ে সরব থাকা জাতীয় পার্টি নানান ঘটনা ও নাটকীয়তার পর ১৭ ডিসেম্বর নির্বাচন করার বিষয়টি পরিষ্কার করে। দলের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মুজিবুল হক চুন্নু এই ঘোষণা দেন।

তিনি বলেন, জাতীয় পার্টি ২৮৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে, নির্দিষ্ট কিছু আসনে কৌশল গ্রহণ করা হবে।

এরপর ২৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা হয়। তবে এরই মধ্যে ১৬টি আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।

শেয়ার করুন