৫ জুলাই ২০২৩


সিলেট রেঞ্জ পুলিশের কাছে হারলো বিএমপি

শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ -২০২৩ টুর্নামেন্ট গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে জয় লাভ করে সিলেট রেঞ্জ পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৪টায় বিএমপি’র বিপক্ষে মাঠে নামে সিলেট রেঞ্জ পুলিশ।

ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলি খুলনা, বগুড়া, চট্টগ্রাম ও ময়মনসিংহ এই চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিপক্ষে মাঠে নেমে নান্দনিক খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে সিলেট রেঞ্জ পুলিশ। তিনটি গোল করে হেটট্রিক করার গৌরব অর্জন করেন দলটির অধিনায়ক এএসআই আমিরুল ইসলাম। খেলায় সিলেট রেঞ্জ টিম ৬-০ গোলে ব্যবধানে বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ দলকে পরাজিত করে বিজয়ী হয়।

শেয়ার করুন