২৯ মার্চ ২০১৮


আ’লীগের নাদের বখতই সুনামগঞ্জের নুতন মেয়র

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী নাদের বখত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন মোবাইল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গানিউল সালাদিন। তৃতীয় স্থানে রয়েছেন বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী সুজাউর রাজা সুমন।

বেসরকারীভাবে নাদের বখতকে বিজয়ী ঘোষণা করা হলেও ভোটের সম্পুর্ণ হিসাব এখনো পাওয়া যায়নি।১০ কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা পেয়েছে ৮৫৪৪ ভোট, মোবাইল পেয়েছে ৩৩৫৪ ভোট এবং ধান পেয়েছে ১৯৭ ভোট।

এদিকে বেসরকারীভাবে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাদের বখত বিজয়ী হওয়ায় পৌরশহরে আনন্দ-উল্লাস করছেন আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

আজকের সিলেট/সৈয়দ রাসেল/ঘ.

শেয়ার করুন