২৪ সেপ্টেম্বর ২০২৩


মহানগর শ্রমিক কল্যাণের আবাসিক থানা ট্রেড ইউনিয়নের মতবিনিময়

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রঘোষিত ট্রেডভিত্তিক দাওয়াতী

পক্ষ ও ট্রেড ইউনিয়ন সাংগঠনিক পক্ষ উপলক্ষে ফেডারেশনের সিলেট মহানগরের আওতাধিন আবাসিক থানা ট্রেড ইউনিয়নের কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
শনিবার রাতে ফেডারেশনের মহানগর কার্যালয়ে
উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ফেডারেশনের মহানগর সহ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের সভাপতিত্ব ও সাংগঠিক সম্পাদক এস এম মনোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।বিশেষ অতিথির  বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসে, মহানগর অর্থ সম্পাদক নজরুল ইসলাম মারুফ ও অফিস সম্পাদক আব্দুল জলিল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, দক্ষিণ সুরমা থানা সহ সভাপতি বেলাল আহমদ, বিমানবন্দর থানা রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ ইমাদ উদ্দিন সোয়েব, শাহপরান থানা পূর্ব কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রাশেদ আহমদ চৌধুরী,
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফুল, কোতয়ালি থানা রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাবেদুর রহমান জাবেদ, দক্ষিণ সুরমা থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুল ইসলাম, মহানগর হোটেল  মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ আহমদ প্রমুখ।

সভায় ফেডারেশনের মহানগর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন