১২ জানুয়ারি ২০২১
বিশেষ প্রতিবেদক: সাংবাদিক ও কবি নূরুল ইসলাম ৫০ বছর পেরিয়ে একান্নতে পা দিলেন। এ উপলক্ষে শুভার্থীবৃন্দের উদ্যোগে গত ১০ জানুয়ারি রোববার সন্ধ্যায় মৌলভীবাজার আইনিউজ’র কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, কবি, কথাসাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিককর্মী, সংগীত শিল্পী, প্রকাশনা সংস্থার সদস্যবৃন্দ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল সৃজনশীল চিন্তকদের মিলন মেলায় পরিণত হয়েছিল।
অঙ্কন প্রকাশনার কর্ণধার, কবি মহিদুর রহমান, সাংবাদিক, কবি আহমদ আফরোজের যৌথ স ালনায় পর্যায়ক্রমে সাংবাদিক নূরুল ইসলাম এবং কবি নূরুল নাভেদের জীবন-কর্ম নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, গবেষক দীপঙ্কর মোহান্ত, শিক্ষক লুৎফুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি অশোক কুমার দাশ, সাধারণ সম্পাদক পান্না দত্ত, নাট্যাভিনেতা আ,স,ম সালেহ সুহেল, সংগীত শিল্পী মীর ইউসুফ, কবি জাহাঙ্গীর জয়েস, সাংবাদিক হাসানাত কামাল, সাংবাদিক, কবি সালাহ উদ্দিন ইবনে শিহাব, সাংবাদিক আব্দুর রব, সাংস্কৃতিককর্মী ইফ্ফাত আরা নীপা, ব্যবসায়ী রাজন আহমেদ, প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সেলিম মিয়া, সুহৃদ সমাবেশ জেলা শাখার সাধারণ সম্পাদক উপানন্দ বর্মণ, সৃজনশীল চিন্তার মানুষ রানা রেজা প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক রিপন দে, তুহিনুর রশীদ জুবের, অনীক ভট্টাচার্য়, পূজাসহ অনেকে। যার উপস্থিতিতে অনুষ্ঠানের রূপ-বৈচিত্র্য শৈল্পিক ভাবে ধারণ করা হয় তিনি হলেন ফটো সাংবাদিক রণজিৎ দত্ত জনি।
অনুষ্ঠানের শুরুতে কবি নূরুল নাভেদকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত সকলে। এরপর অনুভূতি প্রকাশপর্ব শেষে সাংবাদিক ও কবির ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
অনুভূতি প্রকাশের সময় সৃজনশীল চর্চায় নিবেদিত ব্যক্তিবর্গরা দায়িত্বশীলতার জায়গায় অনঢ় থেকে কবি নূরুল নাভেদ’র শতায়ূ কামনা করেন।