১৬ আগস্ট ২০২৩


বিয়ানীবাজারে বাদী পরিবারের উপর হামলা : আহত ৩

শেয়ার করুন

বিয়ানীবাজার সংবাদদাতা : সিলেটের বিয়ানী বাজারে মামলার বাদী পরিবাররে উপর হামলা অভিযোগ পাওয়া গেছে। হামলায় এক কিশোরীসহ ৩ জন আহত হয়েছেন। আহত কিশোরীর অবস্থা গুরুতর।

অভিযোগে জানা গেছে, বিয়ানীবাজার আলিনগর ইউনিয়ন চন্দরপুর গ্রামের দিনমজুর ময়না মিয়ার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তিনি মারিয়া বেগম নামে এক যুবমেহিলাকে বিয়ে করেন। ময়না মিয়ার প্রতিবেশী মাহেবুল আজাদ লিটন প্রায়ই ময়না মিয়ার স্ত্রী মারিয়াকে উত্যক্ত করতো । চলতি বছরের ১ মে রাত আনুমানিক সাড়ে ১০টায় ময়না মিয়া কাজে বাহিরে থাকায় লিটন ও তার সহযোগীরা ময়নার স্ত্রীকে ধর্ষনের চেষ্টা ও শারীরিক নির্যাতন করে । ময়না্ মিয়া বাড়িতে এসে তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে মারিয়া বেগম বাদি হয়ে ৮মে আদালতে একটি মামলা করেন।

মামলার বাদীর পরিবারের লোকজন জানান, মামলা করার পর থেকে উল্টো বিভিন্ন ভাবে লিটন ও তার সহযোগীরা হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকেন । মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করলে মামলার বাদি মারিয়া মামলা তুলতে অপারগতা প্রকাশ করেন।

এর জের ধরে গত ১৪ আগষ্ট সকাল সাড়ে ৮টায় মাহেবুল আজাদ লিটন, জাহেদুল আজাদ জুয়েল, মিলন,রুনা, রুকাইয়া বেগম দেশিও অস্ত্র-শস্ত্র দিয়ে ময়না মিয়ার ছেলে হৃদয় আহমদ ও জয় আহমদের উপর আক্রমণ করে তাদের আহত করে। এ সময় ময়না মিয়ার মেয়ে পলি বেগম তাদের রক্ষা করতে গেলে তাকেও তারা মারধর করে তার পা ভেঙে দেয় । তখন স্থানীয় মানুষ তাদেরকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ পলি বেগমকে ভর্তি করান এবং রিদয় ও জয় কে প্রাথমিক চিকিৎসা দেন। পলি বেগম বর্তমানে ওসমানী হাসপাতালের ২৯ নং ওয়ার্ডের ১২ নং বেডে চিকিৎসাধীন। এ ব্যাপারে আহতের পরিবার প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন