২৯ মার্চ ২০১৮
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ফারুক মিয়া (৪৮) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। ফারুক মিয়া কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের চানগাঁও গ্রামের মৃত গনি মিয়ার ছেলে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার হাজিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।
কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপ গান, এক রাউন্ড গুলি ও দুইটি হাপ প্যান্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় কুলাউড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
(আজকের সিলেট/২৯ মার্চ/ডি/এসটি/ঘ.)