২৪ সেপ্টেম্বর ২০২৩


পরলোকে সাংবাদিক শংকরের শাশুড়ি : শোক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক শংকর দাসের শাশুড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের অনিমা রানী রায় পরলোক গমন করেছেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী।

অনিমা রানী দাস দুই ছেলে দুই মেয়ে নাতি নাতনিসহ বহু গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গিয়েছেন।

রোববার বিকেলের দিকে বালাগঞ্জের নিজ গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হওয়া কথা।

এদিকে অনিমা রানী দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন।

শেয়ার করুন