২ অক্টোবর ২০২৩


সকালে স্ত্রীর কপালে চুমু দিলে স্বামীর আয়ু বাড়ে

শেয়ার করুন

 

 

লাইফস্টাইল ডেস্ক : নিজের স্ত্রীকে ভালবাসেন অথচ চুমু দেন না; এমন স্বামী পৃথিবীতে নেই বললেও কোন প্রশ্ন জাগবে না। কারণ স্বামী-স্ত্রীর  ভালবাসা প্রকাশের অন্যতম  মাধ্যম হল চুম্বন।কিন্তু আপনি জানেন কি ভালবেসে  স্ত্রীকে চুমু খেলে আপনার কতগুলো উপকার হয়?

চলুন জেনে নেই চুম্বনের বিশেষ কিছু উপকারিতা

‘চুম্বনের ফলে পুরুষের অন্তত ৫ বছরের  আয়ু বেড়ে যেতে পারে’ এমনই  বিস্ময়কর তথ্য ওঠে এসেছে জার্মানির একদল ফিজিশিয়ান ও বিজ্ঞানীদের এক গবেষণায়।১৯৮০ সালে জার্মানিতে একটি সাইকোলজিক্যাল অধ্যয়ন হয়। দীর্ঘ ২ বছর পর এই সমীক্ষা শেষ হয়। এর ফলাফল বিচার করতে গিয়ে বিজ্ঞানীরা চমকপ্রদ সিদ্ধান্তে উপনীত হন।এই সমীক্ষা থেকে জানা যায়, প্রতিদিন কাজে যাওয়ার আগে যে স্বামীরা তাদের স্ত্রীকে চুম্বন করে অফিসে যান, তাদের বয়স গড়ে ৫ বছর বেশি বেড়ে যায়।

স্ত্রীর কপালে আলতো চুমু, শাহিন-আনশার ছবি ভাইরাল - Shaheen Afridi Kisses his Bride Ansha- see the pics - ছবিঘর নিউজ

ড. আর্থার সাজবোর  মতে,চুম্বনের ফলে মানসিক প্রশান্তি বাড়ে। ফলে স্ট্রেস হরমোনের ক্ষরণ কমে যায় এবং চুস্বনকারী আনন্দিত হয় ও তার মন ভাল থাকে। আর মানসিক প্রশান্তি বেড়ে যাওয়ায় ইতিবাচকভাবে দিন শুরু হয়। যারা চুম্বন করেন না, তারা আত্মবিশ্বাসের অভাব নিয়েই ঘর থেকে বের হন।

স্ত্রীর কপালে চুমু দিলেই ৫ বছর বাড়বে স্বামীর আয়ু! - Dailysokalerdak

আরও যেসব উপকারিতা আছে চুম্বনে-

*  দীর্ঘক্ষণ চুম্বন হৃদগতি নিয়ন্ত্রণ করতে ও রক্তচাপ কমাতে সাহায্য করে বলে অস্ট্রেলিয়ার গবেষকদের এক  সমীক্ষায় জানা গেছে।

* একটি দীর্ঘ চুম্বন ১০০ শতাংশ ক্যালোরি বার্ন করে। দিনে ৩ বার চুম্বন করলে ১.৩৫ কেজি ওজন কমতে পারে।

* চুম্বনের সময় মুখের সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যায়। ফলে রক্ত চলাচল বাড়ে। এ কারণে বলিরেখা দূর হয়।

* চুম্বন রক্তে আইজিই অ্যান্টিবডির বৃদ্ধি কমিয়ে দেয়। এই অ্যন্টিবডিগুলেঅ হিস্টামিন নিঃসৃত করে। হিস্টামিন হাঁচি ও চোখে পানি আসার মতো সমস্যার জন্য দায়ী।

* ফুসফুসের জন্যও উপকারী চুম্বন। গবেষকদের মতে, চুম্বনের পর ফুসফুস সাধারণের চেয়ে ৩ গুণ বেশি কাজ করে। যা প্রতি মিনিটে ৬ ইনহেল।

টাইমস অব ইন্ডিয়া  অবলম্বনে আতারা

শেয়ার করুন