১৮ জানুয়ারি ২০২১


মৌলভীবাজারে সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক ২

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার রাধানগর থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল রাধানগর জেরিন পয়েন্ট থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে।

আটকরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার বিষামণি গ্রামের রবীন্দ্র দেববর্মার ছেলে নিশির দেববর্মা ও কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের চান মিয়ার ছেলে ইউসুফ মিয়া।

এ ঘটনায় র‌্যাব-৯ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীমঙ্গল থানায় পাঠায়।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১

শেয়ার করুন