২৬ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিবেদক : নগরীর উপশহরে বাকবিতণ্ডার জের ধরে মো. সেলিম মিয়া (৬০) নামে এক লন্ড্রি ব্যবসায়ীর খুন হয়েছেন। তিনি উপশহর আই ব্লকের রেইনবক্স অটো ড্রাই ক্লিনার্সের মালিক। এ ঘটনায় নাজমুল ইসলাম মনির (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়।
মঙ্গলবার সন্ধ্যায় উপশহরের আই ব্লকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানা, মোবাইল ফোন হারানো নিয়ে ওই লন্ড্রি ব্যবসায়ী এবং এক যুবকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবকের ধাক্কায় সেলিম মিয়া পড়ে গিয়ে আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, লন্ড্রি ব্যবসায়ী সেলিম মিয়া হৃদরোগী ছিলেন।
শাহপরাণ (র.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।