শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৬ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে প্রায় সাড়ে ১১ ঘন্টা সাতার কাটিয়ে সিলেটের কিনব্রিজ জিরো পয়েন্টে প্রতিযোগীরা আসেন।
ছেলেদের মধ্যে ১ম বিজয়ী বরগুনার সাইফুল ইসলাম রাসেল ও মেয়েদের মধ্যে ১ম বিজয়ী গাইবান্ধা সদর উপজেলার সোহাগী আক্তার।
ছেলেদের মধ্যে ৩য় স্থান অধিকার করেন মনিরুজ্জামান, ৪র্থ আলী রনক, ৫ম বদর উদ্দিন, ৪৫ কিলোমিটার ৬ষ্ট স্থান অধিকার করেন আল আমিন আকিক, ৫০ কিলোমিটারে ৭ম স্থান অধিকার করেন মো: জামিল হোসেন। উক্ত প্রতিযোগিতায় ১১জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
কিনব্রিজ প্রাঙ্গণে আলোচান সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা সচিবালয়ের নির্বাচন কমিশনের উপ-সচিব দেলোয়ার হোসেন।
জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন, ইউনিসেফ এর কর্মকর্তা শফিকুল ইসলাম, পলাশী মজুমদার, ক্রীড়া সহকারি অফিসার নাহিদ আহমদ, আব্দুল আহাদ, মাহমুদ আহমদ, হাসান আহমদ প্রমুখ।